শোক
বিচারপতি নূরুল ইসলাম
সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম নূরুল ইসলাম (৯২) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সেদিন গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা এবং গতকাল রোববার সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের খলিলপুর গ্রামে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ কে এম নূরুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে নূরুল ইসলাম আইনমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে তাঁকে উপরাষ্ট্রপতি করা হয়। মানিকগঞ্জ প্রতিনিধি