শোক
নুরুল ইসলাম
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গ্রামের বাড়ি চাঁদপুরের পারিবারিক কবরস্থানে গতকাল শনিবার মরহুমের লাশ দাফন করা হয়। নুরুল ইসলাম ১৯৬৬ সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে প্রকাশিত ঐতিহাসিক পোস্টার ‘সোনার বাংলা শ্মশান কেন?’-এর স্রষ্টা ছিলেন তিনি। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।
সামসুল হক
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিবিসিআই) সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা সামসুল হক (৬৩) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ (সংরক্ষিত) শাহীন মনোয়ারা হকের স্বামী। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। নওগাঁ প্রতিনিধি।
নাজমুল হাসান
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক নাজমুল হাসান (৬৬) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বনানী জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আশেদ আলী বেপারী
প্রথম আলোর অফিস সহকারী মো. সোনা মিয়ার বাবা মো. আশেদ আলী বেপারী (৯০) গতকাল শনিবার দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোরখালি নতুন বাজার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।