শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুলাল বিশ্বাস
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল বিশ্বাস (৭০) মঙ্গলবার ভোররাতে নগরের বৌদ্ধমন্দির সড়কের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিডনির সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। দুলাল বিশ্বাস বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে অবসরে যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের পারিবারিক শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।

এম তাজুল ইসলাম
পপুলার অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম তাজুল ইসলাম (৭১) গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর
একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

আনোয়ার হোসেন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি শহরের নিউটাউন এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৫৫) গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা সিপিবি, উদীচী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নেত্রকোনা সাহিত্যসমাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে। নেত্রকোনা প্রতিনিধি