শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সোলাইমান
মুক্তিযোদ্ধা মো. সোলাইমান (৬৬) গত শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে রেখে গেছেন। ওই দিন কাপাসিয়ার বরুন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে রাত নয়টার দিকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতারা ও জনপ্রতিনিধিরা শোক জানিয়েছেন। মো. সোলাইমান মাই টিভির বিশেষ প্রতিনিধি আবদুস সালামের বাবা। বিজ্ঞপ্তি।

আবদুল কাদের জিলানী
নীলফামারী জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের কীত্তনিয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের জিলানী (৭৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, ছয় মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর কীত্তনিয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি