শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুধাংশু কুমার রায়
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাবেক শর্করা রসায়ন বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক সুধাংশু কুমার রায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকার শ্যামলীর নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার বড়গোলার কাটনারপাড়ায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর পরিবার ও বিসিএসআইআর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি তাঁর আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।

দুরবিন কিসকু
রাজশাহীর তানোর উপজেলার কচুয়া কাজিপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা দুরবিন কিসকু গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা গেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে তাঁর মরদেহ সমাহিত করা হয়েছে। দুরবিন কিসকু তানোর উপজেলা সাঁওতাল নৃগোষ্ঠীর পারগানা পরিষদের সভাপতি ও উত্তরাঞ্চলের সাঁওতালদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ