শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাখ্যা রায় চৌধুরী
প্রবীণ কমিউনিস্ট নেতা কামাখ্যা রায় চৌধুরী (৯৫) গত রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রদিয়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে সিপিবির খুলনা কার্যালয়ে এবং শহীদ হাদিস পার্কে বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। বিজ্ঞপ্তি।

মাহবুবর রহমান
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মাহবুবর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরহুমের জানাজা আজ মঙ্গলবার সকাল আটটায় লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

ধীরেন কর্মকার
নাটোরের বড়াইগ্রাম থানার রাজাপুরের ধীরেন কর্মকার গতকাল সোমবার পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ধীরেন কর্মকার প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকারের শ্বশুর। নিজস্ব প্রতিবেদক