শোক
রাজেশ্বরী প্রিয় রঞ্জিনী
ফ্রিল্যান্স সাংবাদিক ও চিত্রশিল্পী রাজেশ্বরী প্রিয় রঞ্জিনী (৩৯) গত বৃহস্পতিবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজেশ্বরী প্রিয় রঞ্জিনী বিভিন্ন দৈনিক সাময়িকীতে নিয়মিত লেখালেখি করতেন। দেশ ও বিদেশে তাঁর একাধিক চিত্র প্রদর্শনীও হয়েছে। তিনি বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মেয়ে। বিজ্ঞপ্তি।
কাজী শারমিন রহমান
ঢাকার গুলশানের বাসিন্দা চিকিৎসক কাজী শারমিন রহমান (৪২) গত শুক্রবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মরহুম মুজিবুর রহমানের মেয়ে ও চিকিৎসক মনজুর মাহমুদের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।