শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতহার আলী খান
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আতহার আলী খান (৮২) গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। জানাজা শেষে সোমবার বরিশালের কালিজিরায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা ছিল। আতহার আলী খান দ্য ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিক আনামের বাবা। বিজ্ঞপ্তি।

নারায়ণ প্রসাদ মহেশ্বরী
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কীটতত্ত্ববিদ নারায়ণ প্রসাদ মহেশ্বরী (৭৬) পরলোকগমন করেছেন। রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তিনি শেষনিস্বাস ত্যাগ করেন। চিরকুমার নারায়ণ প্রসাদের আত্মার শান্তি কামনায় বন্ধু ও স্বজনদের প্রতি প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মোসা. আনিজা বেগম
পটুয়াখালীর বাউফল পৌরসভার গুলশান এলাকার বাসিন্দা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. সেকান্দার মিয়ার স্ত্রী মোসা. আনিজা বেগম (৬৫) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল রোববার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও তিন ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। গতকাল সকালে স্থানীয় সরকারি বাউফল পাবলিক মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ নওমালা ইউনিয়নের মইষাদি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

হোসনে আরা রানু
মুন্সিগঞ্জ শহরের কোটগাঁওয়ের বাসিন্দা হোসনে আরা রানু গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ জোহর রাজধানীর মান্ডার ছাতি মসজিদে জানাজা শেষে তাঁর লাশ মুগদা কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা নিজ বাসভবনে তাঁর চেহলাম অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।