শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরুল হাসানাত
জনতা ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও পরিচালনা পর্ষদের সচিব নূরুল হাসানাত (৬৮) গত ১১ এপ্রিল রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ১২ এপ্রিল কুলিয়ারচর মডেল পাইলট স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

শ্রাবণী মুস্তাফিজ
শ্রাবণী মুস্তাফিজ (৩৫) ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার কানাডার সাসকাটুনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী শুক্রবার শ্রাবণীর মরদেহ দেশে পৌঁছাবে। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছে শ্রাবণীর পরিবার।
শ্রাবণী মুস্তাফিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সেলিমা বেগমের একমাত্র মেয়ে। বিজ্ঞপ্তি।

মোসলেম খান
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোসলেম খান (৭২) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা, বাদ জোহর গ্রামের বাড়ি পটিয়ায় এবং বাদ আসর নগরের শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোসাইটির কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম