শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঞা সাদেকুর রহমান
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সহসভাপতি মিঞা সাদেকুর রহমান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আজ মঙ্গলবার বাদ আসর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহাতে তাঁর জানাজা ও দাফন হবে। ভাসানী ন্যাপ নেতা মিঞা সাদেকুর ঢাকায় বোয়ালমারী সমিতির সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।