শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওসার আলী

বাগেরহাটের দশানি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ মো. কওসার আলী গত বুধবার দিবাগত রাত চারটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ সরুইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আজিজুর রহমান

আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে কর্মরত পুলিশের এএসআই মো. আজিজুর রহমান (৪২) ৬ জুন রাজধানী আবিদজানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে পৌঁছার কথা। বিজ্ঞপ্তি।

আবিদ রহমান

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সফিকুর রহমানের বড় ছেলে আবিদ রহমান (২১) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।