শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক সিদ্দিকুর রহমান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান (৬২) গত বৃহস্পতিবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে তাঁর কুলখানি হবে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।

আবুল হাসেম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পৌর সদর চরহোসেনপুর নলুয়াপাড়ার বাসিন্দা মো. আবুল হাসেম (৬৮) গতকাল শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রাতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি এলাকায় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।