শোক
মাহবুবুর রহমান
বিজিএমইএর পরিচালক ও তুং হাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান ৮ মে মিরপুরে অবস্থিত তুং হাই পোশাক কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন ব্রাদার্স ইউনিয়নের কার্যকরী পরিষদের সহসভাপতি ও ফুটবল কমিটির চেয়ারম্যান। তাঁর মৃত্যুতে সংগঠনটির সব কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। আজ বুধবার বাদ আসর ক্লাব প্রাঙ্গণে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
রাফিয়া বেগম
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের মা রাফিয়া বেগম (৯৫) গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। নাটোর প্রতিনিধি।
মাকসুদা খানম
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের শহীদ মর্তুজার মা খন্দকার মাকসুদা খানম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী খন্দকার জোয়াদুর রহিম বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ছিলেন। গতকাল বিকেলে যাত্রাবাড়ী ও রাতে কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহে জানাজা শেষে তাঁর মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।