শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোয়াজ্জেম হোসেন বেসরকারি সংস্থা এনএসএসের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন (৪০) গতকাল শুক্রবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চিরকুমার ছিলেন। বিকেলে জানাজা শেষে আঙ্গুলকাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিআবুল হোসেনব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জ্বালানি তেল ব্যবসায়ী আবুল হোসেন (৬০) গতকাল শুক্রবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবআহম্মদ কবির চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আহম্মদ কবির (৬২) গত বুধবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি