শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমা বেগমদৈনিক মানবজমিন-এর বরুড়া প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদের মা রহিমা বেগম (৯৫) গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি। আবদুর রশিদজামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রশিদ (৫৭) গতকাল শনিবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আছিয়া খাতুনকুমিল্লার চান্দিনা উপজেলার বাখরাবাদ গ্রামের প্রয়াত সুজাত আলী ভূঁইয়ার স্ত্রী আছিয়া খাতুন (৮৭) গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ছয় ছেলে, ছয় মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।