শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈকত আজগরগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সৈকত আজগর (৫২) গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়াতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।অধ্যাপক শামছুজ্জোহাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রবীণ শিক্ষক সৈয়দ শামছুজ্জোহা (৮৬) গতকাল রোববার দুপুরে নগরের চান্দগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ ও সহ-উপাচার্য মো. আলাউদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি