শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বশারত উল্লাহ চৌধুরীবশারত উল্লাহ চৌধুরী (৮৫) গতকাল সোমবার ভোরে রাজধানীর বারডেম হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ বাদ জোহর ঢাকা সেনানিবাসে ‘আল্লাহু’ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার একই মসজিদে মরহুমের কুলখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. সলিম উদ্দিনপঞ্চাশের দশকে দেশের উত্তরাঞ্চলে সংগঠিত তেভাগা আন্দোলনের সৈনিক দিনাজপুরের বীরগঞ্জের আওলাখুড়ি গ্রামের কৃষক মো. সলিম উদ্দিন (৮৫) গতকাল সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। গতকাল তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। দিনাজপুর অফিস।