শোক
শাহ সুফি আক্তার হোসাইনচতুরা দরবার শরিফের খাদেম হজরত মাওলানা শাহ সুফি আক্তার হোসাইন (৯২) গত রোববার রাতে রসুলপুর গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গত সোমবার বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।রাবিয়া খাতুনশিক্ষানুরাগী রাবিয়া খাতুন (৭২) গতকাল মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বীরদামপাড়ার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর যশোদল বীরদামপাড়া মসজিদে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।মেজর (অব.) সৈয়দ আবু শাহেদমেজর (অব.) সৈয়দ আবু শাহেদ (৪৫) গত রোববার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গত রোববার বাদ আসর ঢাকা সেনানিবাসের সিগন্যালস জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং সোমবার নেত্রকোনার কেন্দুয়া খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ টেঙ্গুরি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।