শোক
লেহাজ উদ্দিন সিকদারবরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের প্রবীণ ব্যবসায়ী লেহাজ উদ্দিন সিকদার (৮২) বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাতে সাওড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি। গোলাম হোসেনজয়পুরহাটের কালাই উপজেলার একসময়ের জাসদ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম হোসেন (৫৫) গত বুধবার রাত তিনটায় হূদরোগে আক্রান্ত হয়ে হাতিয়র মাদ্রাসাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় হাতিয়র ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি