শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাক
বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক মোশাররফ হোসেনের বাবা আবদুর রাজ্জাক (৯৪) গত বুধবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মোক্তার আহমেদ চৌধুরী
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ চৌধুরী (৮৪) গতকাল শুক্রবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কাল রোববার বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়ি পেকুয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।