শোক
তাহের উদ্দিন চৌধুরীবগুড়ার চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড ও চৌধুরী হিমাগারের চেয়ারম্যান তাহের উদ্দিন চৌধুরী (৭৭) গতকাল মঙ্গলবার ভোরে তাঁর ঢাকার গুলশানের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বগুড়ার ভাই-পাগলা মাজারসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুমের কুলখানি আগামী শুক্রবার বাদ জুমা তাঁর বগুড়ার বাসভবনে (বাদুরতলা) অনুষ্ঠিত হবে। তাহের উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের পরিচালকও ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।হামিদা খাতুনবিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ ও রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহাম্মেদের মা হামিদা খাতুন (৮০) গত সোমবার রাতে ময়মনসিংহের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পারুলদিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ময়মনসিংহ অফিস।আইয়ুব আলী সরকারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রথম আলো বন্ধুসভার সদস্য আক্তারুজ্জামান বায়েজিদের বাবা ও ইউনিভার্স একাডেমির উপদেষ্টা আইয়ুব আলী সরকার ওরফে দেলদারাজ (৬৫) গতকাল মঙ্গলবার ভোর রাতে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে এশার নামাজের পর জানাজা শেষে রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।রেজিয়া বেগমআওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর মা রেজিয়া বেগম (৯৮) বার্ধক্যজনিত রোগে গত সোমবার সন্ধ্যায় ফেনী শহরের মাস্টারপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে ফেনী পৌরসভা চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।