শোক
বশির হোসেনপানিতে ভাসমান ধান চাষ পদ্ধতির উদ্ভাবক কৃষক বশির হোসেন (৯৫) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চেচিয়াবাধা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ভাসমান পদ্ধতিতে ধান চাষ উদ্ভাবনের জন্য তিনি বঙ্গবন্ধু পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পদক অর্জন করেন। ২০০৬ সালে প্রথম আলোয় তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। নিঃসন্তান বশির হোসেন স্ত্রী আমেনা বেগমকে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জামালপুর প্রতিনিধি।নুরুল ইসলামময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মাজিয়াকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম (৬০) গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।সোলায়মান মন্ডলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক সোলায়মান মন্ডল (৮০) গতকাল বুধবার দুপুরে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে দাফন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।নান্টু মিয়া মজুমদারকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা নান্টু মিয়া মজুমদার গত মঙ্গলবার চট্টগ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কুমিল্লা (চৌদ্দগ্রাম) প্রতিনিধি।মো. ইসমাইল মজুমদারকুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর চুনাতি গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইসমাইল মজুমদার (৬২) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। এদিন বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।