শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলামব্যবসাপ্রতিষ্ঠান হাই স্পিড গ্রুপের সাবেক মহা-ব্যবস্থাপক নুরুল ইসলাম গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য কাল শনিবার বাদ আসর রাজধানীর পূর্ব মেরুল জামে মসজিদে কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি। এম এ গনিএম এ গনি (৯০) ১২ জানুয়ারি দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর মরহুমের ১৪৪, দক্ষিণ শাহজাহানপুরের বাসভবনে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।