শোক
গুল মোহাম্মদবিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী গুল মোহাম্মদ মিয়া (৯৫) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বাদ আসর বিরামপুর আনসার মাঠে প্রথম এবং মরহুমের নিজবাড়ি মির্জাপুরে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বিরামপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আক্কাস আলীর বাবা। বিজ্ঞপ্তি।আতাউল হক খানবাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, উত্তরা মডেল টাউনের (বাড়ি-১৫, রোড-৪, সেক্টর-৪) বাসিন্দা আতাউল হক খান (৭০) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁকে উত্তরা কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।হাফিজুল ইসলামউত্তরা ব্যাংক ও আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক হাফিজুল ইসলাম (৮৫) গত বৃহস্পতিবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।