শোক
এম আই জামানমহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক এম আই জামান (৬৬) গতকাল সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেকে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।ওয়াজ উদ্দিনটাঙ্গাইল-৭ আসনের সাংসদ একাব্বর হোসেনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজ উদ্দিন (৮০) গত রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। কাল বুধবার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম পোষ্টকামুরীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।আবদুল ওয়াহাব খানফরিদপুর জেলার চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান (৭১) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ওয়াহাব খান বিএনপির নির্বাহী কমিটির সদস্য সারোয়ার আযম খানের চাচা। বিজ্ঞপ্তি।কামিনী মোহন সাহাঅধ্যাপক কামিনী মোহন সাহা (৯০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার শেষ রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। তাঁর আদ্যশ্রাদ্ধের ধর্মীয় অনুষ্ঠান আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সম্পন্ন হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করে তাঁর আত্মার শান্তি কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সুদীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। বিজ্ঞপ্তি।বাসনা ঘোষনিউ এজ পত্রিকার ফটোসাংবাদিক ইন্দ্রজিত্ কুমার ঘোষের মা বাসনা ঘোষ (৫৫) গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের রিকাবি বাজার দোপপাড়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি। অধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিসরাঙ্গুনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিস (৮৪) গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নগরের কাজেম আলী হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ মিছকিন শাহ মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম