শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম শামসুদ্দিনচিকিত্সক আবুল কালাম শামসুদ্দিন (৬০) গত শনিবার সংযুক্ত আরব আমিরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা এবং তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।নায়েব আলীকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মুক্তিযোদ্ধা নায়েব আলী (৬২) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।রেনু মিয়াহবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সৈয়দ সঈদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেনু মিয়া (৫২) গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার উপজেলার মনিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।মদনচন্দ্র কর্মকারনাটোরের গুরুদাসপুর পৌরসভা সদরের রোকেয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মদনচন্দ্র কর্মকার (৭১) ওরফে মদন মাস্টার গত সোমবার দিবাগত রাতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর পাইলট মডেল হাইস্কুল মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে কালাকান্দর কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।