শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছামিদুল হক মিয়াসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা ছামিদুল হক মিয়া (৬২) গতকাল বুধবার ভোররাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। উপজেলার রৌহা মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার শোক প্রকাশ করেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।আজিজুর রহমান আজিজুর রহমান (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চর শশা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক সমকাল-এর জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের পিতা। জামালপুর প্রতিনিধি।বদিউজ্জামানগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শেখ বদিউজ্জামান (৬৫) গত মঙ্গলবার রাতে পলাশবাড়ি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি।হাবিবুল ইসলাম চৌধুরীচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী হাবিবুল ইসলাম চৌধুরী (৫২) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার হাসুন্দি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে দাপ্তরিক কাজ করার সময় তিনি অসুস্থবোধ করেন। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।