শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউ জে মুস্তারীমনিজা রহমান গার্লস স্কুল, আজিমপুর গার্লস স্কুল ও ইসলামাবাদ কনভেন্ট স্কুলের সাবেক শিক্ষিকা কিউ জে মুস্তারী (৬৮) সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুর তাজমহল রোড কবরস্থানসংলগ্ন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। কাল শনিবার বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মৌসুমী কবীরসংগীতশিল্পী মৌসুমী কবীর (৬৩) ১৯ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিনই তাঁকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। তাঁর স্বামী প্রয়াত আনোয়ার কবীর গীতিকার ও সুরকার ছিলেন। বিজ্ঞপ্তি।