শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকমান হোসেন

নীলফামারী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লোকমান হোসেন (৯৫) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় নীলফামারী ডাকবাংলো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি। 

খোরশেদ আলম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম (৫৫) গত শুক্রবার রাতে মুন্সীরহাটের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।