শোক
আ. ওয়াজেদ মিয়াফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও ফরিদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক চাষীবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আ. ওয়াজেদ মিয়া (৭৫) হূদরোগে আক্রান্ত হয়ে কাল শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও নয় ছেলে রেখে গেছেন। বাদ আসর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিসরাধিকা মোহন বর্ধননীলফামারী কালীবাড়ি মন্দিরের কার্যকরী কমিটির উপদেষ্টা রাধিকা মোহন বর্ধন (৯৬) বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার রাতে শহরের ফুড অফিস লেনের নিজ বাসভবনে মারা গেছেন। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার সকালে স্থানীয় শ্মশানে তাঁকে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আহসান আহমেদ। নীলফামারী প্রতিনিধি