শোক
দ্বীন মোহাম্মদনোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ (৬২) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।গাজী মাইনুল ইসলামবিএনপির কলাপাড়া পৌর শাখার সহসভাপতি গাজী মাইনুল ইসলাম (৪৭) গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা, মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রাজনীতির পাশাপাশি তিনি খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে পৌরসভার এতিমখানা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।