শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাজা ফরিদ উদ্দিনব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি খাজা ফরিদউদ্দিন (৬৭) গতকাল সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেকে রেখে গেছেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তান দল, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ও ইস্পাহানি ক্লাবের ক্রিকেট ও হকি খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।আবদুস সামাদরাজশাহীর বাগমারা উপজেলার পিদ্দপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সামাদ (৬৫) গতকাল সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বেলা ১১টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।