শোক
মজিবর রহমানটিসিবির ডেপুটি সিনিয়র এক্সি-কিউটিভ (অব.) এস এম মজিবর রহমান (৬৩) গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লি-ল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কাজী নুরুল হকদারুল ইহসান ইউনিভার্সিটির ইংরেজি ও ইনস্টিটিউট অব এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুরুল হক (৫৪) সৌদি আরবের নাজরান বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় ২৫ জানুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মহিউদ্দিন আহেমদ সিদ্দিকীপাট-বিশেষজ্ঞ মহিউদ্দিন আহেমদ সিদ্দিকী ২৪ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার গুলবাগের বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি