শোক
অধ্যক্ষ সুজায়াত আলী ভাষাসৈনিক ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ সুজায়াত আলী গতকাল শুক্রবার বেলা একটা ২০ মিনিটে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ রাত ১০টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে জামালপুর পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। জামালপুর প্রতিনিধি আবদুল মোমিনসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের বাসিন্দা, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আবদুল মোমিন (৬২) গত বৃহস্পতিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে ওই দিন বিকেলে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ লালমোন নেছাঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা লালমোন নেছা (৮০) গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল স্থানীয় বেলতলা জামে মসজিদে জানাজা শেষে মাগরিবের নামাজের পর পূর্ব শেওড়াপাড়া তুলাতলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিএসএমএমইউর জ্যেষ্ঠ ফার্মেসি কর্মকর্তা খান মোহাম্মদ এসহাক তাঁর বড় ছেলে। বিজ্ঞপ্তি।আবুল হাসনাত চৌধুরীসাবেক সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত চৌধুরী ওরফে মতি চৌধুরী (৮৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার বিকেল চারটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।