শোক
আজাহার আলী প্রধান পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ব্যবসায়ী মো. আজাহার আলী প্রধান (৭০) গতকাল শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে সাকোয়ার বাসভবনে ইন্তেকাল করেছেন ((ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সাকোয়া মাদ্রাসা ও গ্রামের বাড়ি হরিয়াদিঘিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।কুলখানিখায়রুল বাসারঢাকার ৫৯ নর্থ রোড ধানমন্ডির বাসিন্দা ও মেশিনারিজ ব্যবসায়ী খায়রুল বাসারের কুলখানি আজ রোববার বাদ আসর ধানমন্ডির ভূতের গলি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে তাঁর বন্ধু-স্বজনদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খায়রুল বাসার হূদরোগে আক্রান্ত হয়ে ২৮ জানুয়ারি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি একাত্তরের শহীদ আয়নাল আলী মণ্ডলের একমাত্র ছেলে। বিজ্ঞপ্তি।