শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা বেগমচট্টগ্রামের শিল্পপতি ও হাবিব গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুল্লাহ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৮৫) গতকাল মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম কলেজ-সংলগ্ন প্যারেড ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।অতুল চন্দ্র মজুমদারফেনীর পরশুরাম উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী অতুল চন্দ্র মজুমদার (৮৭) গত রোববার রাতে বার্ধক্যজনিত রোগে পরশুরামের নিজ বাসভবনে পরলোকগমন করেন। সোমবার পরশুরাম পৌর শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তিনি নয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।