শোক
নুরুল হক প্রথম আলোর হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাবা নুরুল হক (৭৪) গত মঙ্গলবার ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতে হাটহাজারী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামলতিফ হাওলাদারদি নিউজ টুডে-এর সিনিয়র সাব এডিটর আবদুস সালাম হাওলাদারের বাবা ব্যবসায়ী আবদুল লতিফ হাওলাদার (৯০) গত মঙ্গলবার রাতে ঝালকাঠির ছত্রকান্দার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধিরহিমা বেগমনীলফামারী শহরের সরকার পাড়ার অধিবাসী নীলফামারী মা ও শিশুকল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী রহিমা বেগম (৫০) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর গ্রামের বাড়ি সদর উপজেলার রামনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। নীলফামারী প্রতিনিধিমোল্লা মোমিন উদ্দিন আহমেদসাবেক শিক্ষামন্ত্রী, মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতা মোল্লা মোমিন উদ্দিন আহমেদ (৮৩) গতকাল বুধবার বেলা পৌনে তিনটায় খুলনা নগরের খান এ সবুর রোডের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। শেষবারের মতো তাঁর মরদেহ দেখতে খুলনার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর বাসভবনে ভিড় করে। আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরের শহীদ হাদিস পার্কে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।