শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজেম উদ্দিন আহম্মদ জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পুগলই গ্রামের কাজেম উদ্দিন আহম্মদ (৮৪) গতকাল শুক্রবার সকাল সাতটায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জামালপুর প্রতিনিধিশিশির কুমার চৌধুরীবাংলাদেশ রেলওয়ের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা শিশির কুমার চৌধুরী (৭৬) গতকাল শুক্রবার সকালে রেলওয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার গ্রামের বাড়ি পটিয়ার করল গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মোজাম্মেল হকশেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য মো. মোজাম্মেল হক (৮০) গতকাল শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে শেরপুর জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবরিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি