শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর আলীগাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতা আবদুল জলিল মণ্ডলের বাবা সদর আলী (৮০) গতকাল শনিবার ভোরে উপজেলার দীঘিবাড়ি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিমাকছুদ আলী খানঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাকছুদ আলী খান ওরফে মাঝা ভাই (৭৫) গত শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধিইকবাল হাফিজচট্টগ্রাম সিটি করপোরেশনের মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হাফিজ যুবরাজ (৬৫) গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামখোয়াজ আলীকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সমাজসেবক মো. খোয়াজ আলী (৭০) গত শুক্রবার রাত আটটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি