শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বি এম মোতাহার হুসাইনঅবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এ বি এম মোতাহার হুসাইন (৯২) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মরহুমের বনানী বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বিজ্ঞপ্তি।সুজিত কিশোর ধর আইনজীবী সুজিত কিশোর ধর গুপ্ত (৮১) গত শনিবার রাতে মৃত্যু বরণ করেছেন। কর্মজীবনে তিনি ছিলেন ঢাকার সহকারী সেটেলমেন্ট অফিসার। অবসর নেওয়ার পর তিনি আইন পেশায় যোগ দেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে পুলক গুপ্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগের প্রযোজক ও ছোট ছেলে সুকান্ত গুপ্ত দেশ টিভির নির্বাহী সম্পাদক। বিজ্ঞপ্তি।ফাহমিদা ইয়াসমিন কণ্ঠশিল্পী ও শিক্ষিকা ফাহমিদা ইয়াসমিন পলি (৪৩) হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের এনফিল্ডে চেজ ফার্ম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, মা, দুই বোন ও দুই ভাই রেখে গেছেন। বিজ্ঞপ্তি।রকিব আলমপ্রথম আলোর লালমনিরহাটের এজেন্ট ও লালমনিরহাট উত্তরা সিনেমা হল রোডের সাজিদ পেপার হাউসের স্বত্বাধিকারী সাজিদ আলমের বাবা রকিব আলম (৮০) গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে চারটায় রংপুর আলমনগর খেরবাড়ী গ্রামে জানাজা শেষে একই গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রকিব আলম স্বাধীনতার পর প্রথম রংপুর থেকে পত্রিকা এনে লালমনিরহাটে বিক্রি শুরু করেন। বর্তমানে তাঁর ছয় ছেলের মধ্যে সাজিদ আলম, সাকির আলম ও নূর ইসলাম লালমনিরহাটে এবং অন্য তিনজন রংপুরে জাতীয় পত্রপত্রিকার এজেন্ট ও হকার হিসেবে ব্যবসা করছেন। বিজ্ঞপ্তি।