শোক
জি এম মণ্ডলসাবেক বিদ্যুত্-সচিব জি এম মণ্ডল গত মঙ্গলবার রাতে কানাডার মনট্রিল শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।গাজী সামসুল ইসলামবিশিষ্ট মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী সামসুল ইসলাম (৭০) গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নগরের বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামী শনিবার বাদ আছর পরিবারের পক্ষ থেকে তাঁর শেখপাড়ার বাসভবনে এবং ১৪ ফেব্রুয়ারি বাদ মাগরিব আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।রওশন আরাসাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুনুর রশিদের স্ত্রী রওশন আরা (৫৬) গতকাল বুধবার বিকেলে ঢাকার মগবাজারের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও তিন ছেলে রেখে গেছেন। তাঁর মৃতদেহ মহাখালী আইসিডিডিআরবি হিমাগারে রাখা হয়েছে। বিদেশে অধ্যয়নরত মরহুমার দ্বিতীয় ছেলে দেশে ফেরার পর আগামীকাল শুক্রবার তাঁকে নরসিংদীর ঘোড়াশালের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাসস।