শোক
মুহাম্মদ জালাল উদ্দিনরাজবাড়ীর গোয়া-লন্দ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও কৃতী সন্তান মুহাম্মদ জালাল উদ্দিন (৭৬) গত মঙ্গলবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও ছয় ছেলে রেখে গেছেন। বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর তাঁর উত্তরার বাসভবনে (বাড়ি-১৯, সড়ক-৫, সেক্টর-১০) কুলখানির আয়োজন করা হয়েছে। প্রয়োজনে: ০১৭১১৯০১১৩৩। বিজ্ঞপ্তি।ডি এম হাছান গাজীদি হাছান ব্রাদার্স (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী ডি এম হাছান গাজী গত ৮ জানুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা তাঁর ৬৮২ বড় মগবাজারের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মো. রেজাউল কবীর মজুমদারমো. রেজাউল কবীর মজুমদার ৭ ফেব্রুয়ারি রাজ-ধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লি-ল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে (বাড়ি-২৯, রোড-৬) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।