শোক
ইকরামুল কবির চিকিত্সক ইকরামুল কবির (৬৩) গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যান্টাকির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। আজ শনিবার সকালে তাঁর মৃতদেহ দেশে পৌঁছাবে। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এবং কাল রোববার সকালে কুমিল্লা টাউন হল মাঠে ও পরে তাঁর জন্মস্থান চাঁদপুরে শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামে জানাজা হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি। মো. নুরুজ্জামান সাবেক সরকারি কর্মকর্তা মো. নুরুজ্জামান (৯০) গতকাল শুক্রবার সকালে মনোহরগঞ্জের বাইশগাঁও গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নুরুজ্জামান সাপ্তাহিক লাকসাম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদের বাবা। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।