শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবুল ফজল চাঁদপুরের ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আইনজীবী মো. আবুল ফজল (৮০) গত শুক্রবার দিবাগত রাত ১২টা সাত মিনিটে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডের ব্যাংক কলোনির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে দাফন করা হয়। চাঁদপুর প্রতিনিধিআশরাফুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (২০০৮-০৯ সেশন) মেধাবী ছাত্র আশরাফুল ইসলাম গতকাল শনিবার দুপুর ১২টায় ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার পিরপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিআবদুল গফুর পাটোয়ারীচৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা আবদুল গফুর পাটোয়ারী (৬৫) গত শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের চাঁন্দিশকরা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় চাঁন্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিযোগেন্দ্র চন্দ্র দাশবাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ম্যানেজার (অ্যাকাউন্টস) যোগেন্দ্র চন্দ্র দাশ (৫১) গত বুধবার মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গত বুধবার সকালে অফিসে যাওয়ার পর হূদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি সেখানে মারা যান। বিজ্ঞপ্তি।