শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আয়াতুল্লা চৌধুরীচাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ উল্ল্যা চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে মো. আয়াতুল্লা চৌধুরী (৩২) গত রোববার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার উনকিলা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।এ এম শফিউদ্দিন আহমেদভূঁইয়া কম্পিউটার্স (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এ এম শফিউদ্দিন আহমেদ গত রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার বাদ মাগরিব কলাবাগান ক্রীড়া চক্র মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে ভূঁইয়া কম্পিউটার্সের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।রওশন আরা বেগমশহীদ আবদুল লতিফ খানের স্ত্রী ও ডেইলি স্টার-এর ফটো সাংবাদিক শওকত জামিলের মা রওশন আরা বেগম (৭৯) গতকাল সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর তাঁকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।হাছিব চৌধুরীবিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হাছিব চৌধুরী (৮২) গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বাগেরহাট হাইস্কুল মাঠে বাদ আসর জানাজা শেষে আজ মঙ্গলবার বাগেরহাট পৌরসভা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। প্রথম আলোয় প্রকাশিত একাত্তরের চিঠি গ্রন্থে হাছিব চৌধুরীর একটি চিঠি প্রকাশিত হয়। তাঁর একমাত্র ছেলে চৌধুরী হাফিজুল আহসান মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। বিজ্ঞপ্তি।শান্তি লাহিড়ী চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ার বাবু শান্তি লাহিড়ী (৫৮) গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম নগরের সার্জিস্কোপ হাসপা-তালে চিকিত্সাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের কৈবল্যধাম মন্দিরে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রয়াত শান্তি লাহিড়ী মেসার্স লাহিড়ী এন্টারপ্রাইজ (সিঅ্যান্ডএফ) ও ট্রেড ফেয়ারের স্বত্বাধিকারী ছিলেন। বিজ্ঞপ্তি।