শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ও এইচ শামীম শেরমুক্তিযোদ্ধা, হাইড্রোজিওলজিস্ট কনসালট্যান্ট ও রোটারিয়ান ও এইচ শামীম শের (৫৬) গত রোববার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। কাল বৃহস্পতিবার তাঁর নিজ বাসভবনে (১২/৬ পল্লবী) এবং আগামী শুক্রবার ধানমন্ডিতে (বাড়ি-৫২, রোড-৬/এ) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। এ কে এম ইউনুসধানমন্ডি নায়লা মেমোরিয়াল টিউটোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ কে এম ইউনুস (৮৫) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর লালমাটিয়া মসজিদে প্রথম ও বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।