শোক
কাজী আহাদুজ্জামানগোপালগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার প্রধান সহকারী মুক্তিযোদ্ধা কাজী আহাদুজ্জামান (৫৬) গত মঙ্গলবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার স্থানীয় কোর্ট মসজিদে জানাজা শেষে পৌর-কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিমো. মকবুল হোসেন মোল্লাফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. মকবুল হোসেন মোল্লা (৮০) গত সোমবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছেলেমেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার সকালে তাঁর মরদেহ কামারগ্রাম গোরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আসর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।