শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলামমাদারীপুর শিশু একাডেমী চত্বরে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে চিকিত্সা শিবির অনুষ্ঠানে কর্তব্য পালনের একপর্যায়ে পুলিশ সদস্য নজরুল ইসলাম (৪৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বাড়ি গোপালগঞ্জের চন্দ্র দীঘলিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞান হয়ে পড়েন। মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর প্রতিনিধিশ্যাম সুন্দর ভরতিয়ানীলফামারী শহরের সবুজপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম সুন্দর ভরতিয়া (৭১) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার দুপুরে নীলফামারী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। নীলফামারী প্রতিনিধি