শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সাত্তার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার (৮০) গত শুক্রবার রাত আটটার দিকে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী গ্রামে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লামোমেনা খাতুনকুড়িগ্রামে সমকাল-এর প্রতিনিধি মমিনুল ইসলামের মা ও প্রবীণ আইনজীবী আবদুল করিম সরকারের স্ত্রী মোমেনা খাতুন (৬৮) গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।