শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রশিদকৃষি অধিদপ্তরের উপপরিচালক বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মৃত আনছর আলী মেম্বারের ছেলে মো. আবদুর রশিদ (৬০) গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর কুমিল্লার ধর্মপুরের ছায়া বিতানে তাঁর প্রথম জানাজা ও বাদ আসর মরহুমের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিহামিদুল হক সরকারদিনাজপুরের মেসার্স কহিনূর রাইস মিলের অন্যতম স্বত্বাধিকারী, বেসরকারি সংস্থা সানফ্লাওয়ারের চেয়ারম্যান মো. হামিদুল হক সরকার (৬৪) গত শনিবার ভোর চারটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার বাদ মাগরিব কহিনূর মিলে জানাজা শেষে মিলসংলগ্ন বাড়ির পাশে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। হামিদুল হক সরকার প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকারের চাচাতো ভাই। দিনাজপুর অফিসশাহ আমিনুর রহমানমানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের সাবেক উপসচিব এবং দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবুর বাবা শাহ আমিনুর রহমান (৮২) গত শনিবার দিবাগত রাত একটার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার বাদ আসর জানাজা শেষে মরহুমের নিজ বাসভূমি মানিকগঞ্জের এমাম বাড়ি দরবার শরিফসংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি মঞ্জুরুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. মামুন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আলহাজ মাহমুদা বেগমনীলফামারী শহরের সবুজ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ তয়েজ উদ্দিনের স্ত্রী আলহাজ মাহমুদা বেগম (৫৫) গতকাল রোববার ভোরে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর শহরের মার্কাস মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।তোফাজ্জেল হোসেনঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন (৬০) গত শনিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলাহি...রাজিউন)। তিনি সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধিরাম কুমার দাসমুক্তিযোদ্ধা রাম কুমার দাস (৫২) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হওয়ার কথা। ফরিদপুর অফিসহাজেরা খানমজাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও দৈনিক যুগান্তর-এর সিলেট অফিস প্রধান সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের মা হাজেরা খানম (৭০) গতকাল রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সিলেট প্রতিনিধি